একনেকে ১৩ প্রকল্প অুনমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

Mofossal Barta
প্রকাশিত October 7, 2026, 22:40 PM
একনেকে ১৩ প্রকল্প অুনমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোসহ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
‎অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন। দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
‎
‎
‎প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি টাকা। এর মধ্যে বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়ন করা হবে।
‎
‎এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্তর্ভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং নগর অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে।