আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত October 8, 2026, 14:53 PM
আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শুনবেন তিনি।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‎
‎ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, দেশে ফেরার পর এই প্রথম আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনবেন তিনি।
‎
‎প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেবেন প্রধানমন্ত্রী। এ সাক্ষাৎকে ঘিরে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে।