ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

Mofossal Barta
প্রকাশিত August 12, 2024, 15:46 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় সোমবার সকালে ট্রাক্টরচাপায় মো. সাধন মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত সাধন সদর উপজেলার কালীসীমা গ্রামের গণি মিয়ার ছেলে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, সকালে সাধন মিয়া মোটরসাইকেল করে বিশ্বরোড যাওয়ার পথে ঘাটুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।