ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে নিহত ১ জন ও আহত ১৫ জন

Mofossal Barta
প্রকাশিত August 16, 2024, 14:28 PM
ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে নিহত ১ জন ও আহত ১৫ জন
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারানো বাস উল্টে গিয়ে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্হলেই বাসের এক নারী যাত্রী নিহত হন।