ঘিওরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারীসহ ৫ জন আহত

Mofossal Barta
প্রকাশিত August 19, 2024, 20:03 PM
ঘিওরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারীসহ ৫ জন আহত
সংবাদটি শেয়ার করুন....

 

আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারীসহ প্রায় ৫ জন আহত হয়েছেন। পরে আশেপাশের লোকজনের সহায়তায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহন করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে গুরুত্বর অবস্থা দেখিতে পাইয়া কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জে রেফার্ড করেন।

সোমবার (০৫ আগস্ট ) বিকেল ৪ ঘটিকার দিকে ঘিওর উপজেলার সদর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ বছর যাবৎ বসত বাড়ীর জায়গা জমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। বিবাদীগণদের সহিত আমাদের এজাহার অদ্যই; আদালতে মামলা চলমান ছিল। একপর্যায়ে আনুমানিক ০৪ মাস পূর্বে উক্ত জমির বিষয়ে বিজ্ঞ আদালত হতে আমাদের পক্ষে ৩১৬/০৮/২৮ ৮ঞ, রায় দিলে কমিশনের মাধ্যমে আমরা উক্ত জমি ভোগ দখল করিয়া আসিতেছি। আমরা উক্ত জমি ভোগ দখলে থাকাকালীন
সময়: ২০.১০ সময়ে বিবাদীগণ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করিয়া আসিতেছে। ০৫/০৮/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী জনতাবন্ধে দেশীয় অস্ত্রে
প্রাপ্ত হইয়া, সস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বসত বাড়ীতে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমাদের বসত ঘরভাংচুর করিতে আগাইয়া আসিতে থাকে। আমি বিবাদীগণদেরকে বাধা দিতে গেলে ০১ নং বিবাদীর হাতে থাকা দা দিয়া আমাকে হত্যার উদ্দেশ্য মাথা লক্ষ্য করিয়া কোপ দিলে উক্ত কোপ আমার মাথার বাম পাশে লাগিয়া কাটা রক্তাক্ত গুরুত্বর জখম হয় এবং আমি মাটিতে পড়িয়া যাই। আমি মাটিতে পড়িয়া যাওয়ার পর মো: রানা আমাকে পুনরায় কোপ দিলে তা আমার মাথার ডান পাশে লাগিয়া কাটা রক্তাক্ত গুরুত্বর জখম করে। পরবর্তীতে বারেক, পান্নু মিয়া আমাকে এলোপাথারীভাবে বাইরাইয়া শরীরের বিভিন্ন যায়গায় নীলাফুলা জখম করে। আমাকে মারপিট করতে দেখিয়া আমার স্ত্রী সায়মা বেগম (৪৩) আগাইয়া আসিলে পান্নু মিয়া ও লাভলী আমার স্ত্রীর পিছন দিক হতে তাদের হাতে থাকা দা দিয়া হত্যার উদ্দেশ্য কোপ দিলে
উক্ত কোপ আমার স্ত্রীর মাথার মাঝ বরাবর লাগিয়া কাটা রক্তাক্ত গুরুত্বর জখম হয়। আমার স্ত্রী মাটিতে পড়িয়া গেলে তাদের হাতে থাকা বাশের লাঠি দিয়া আমার স্ত্রীকে এলোপাথারীভাবে মারধোর করে।
১। আঃ বারেক (৫০), ২। চাঁন মিয়া (৫২), ৩। পান্নু মিয়া (৪৫), ৪। মো: রফিকুল ইসলাম (৪০), সর্ব পিতা- মৃত আকবর আলী, ৫। মো: রানা (২৩), পিতা- পান্নু মিয়া, ৬। লাভলী (৩৫), স্বামী- আ: বারেক, ৭। আদুরী বেগম (৩২), স্বামী-পান্নু মিয়া, ৮। লাইলী বেগম (৪৫), স্বামী- চাঁন মিয়া, গংরা।

এবিষয়ে ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, ছোট রামকান্তপুর গ্রামের মৃত আফান উল্লাহর ছেলে মোঃ হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছে । আসামী গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।