আশুগঞ্জে আট হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত December 25, 2024, 14:29 PM
আশুগঞ্জে আট হাজার পিস  ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

আশুগঞ্জে আট হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়াব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আট হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে তাদেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও গ্রামের ফরিদা আক্তার নুপুর (৩৫) ও আরিয়া ইশা (২১)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে একইদিন রাত সাড়ে ১০টার দিকে কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের সুবিধাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল মদসহ একজনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি হলো, ওই ইউনিয়নের চকবস্তা এলাকার রমজান মিয়া (৩৬)।