জাপানে দক্ষ চালকের চাহিদা, বাংলাদেশে প্রশিক্ষণ স্কুল গড়বেন মিকি ওয়াতানাবে

Mofossal Barta
প্রকাশিত October 26, 2025, 22:20 PM
জাপানে দক্ষ চালকের চাহিদা, বাংলাদেশে প্রশিক্ষণ স্কুল গড়বেন মিকি ওয়াতানাবে
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স  নিউজ,

পানে দক্ষ চালকের চাহিদা, বাংলাদেশে প্রশিক্ষণ স্কুল গড়বেন মিকি ওয়াতানাবে
জাপানে দক্ষ চালকের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশে প্রশিক্ষণ স্কুল গড়ার ঘোষণা দিয়েছেন জাপানি উদ্যোক্তা ও রাজনীতিক মিকি ওয়াতানাবে।

যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে চালকদের জন্য প্রশিক্ষণ স্কুল গড়ার ঘোষণা দেন জাপানি উদ্যোক্তা ও রাজনীতিক মিকি ওয়াতানাবে।

তিনি বরেন, আমরা প্রায় ১২ হাজার বর্গমিটার জায়গা খুঁজছি একটি ড্রাইভিং স্কুল স্থাপনের জন্য। জাপানে দক্ষ চালকের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশ এই খাতে গুরুত্বপূর্ণ জনশক্তির উৎস হতে পারে।

প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের নির্দেশ দেন যেন ঢাকার উপকণ্ঠে উপযুক্ত জমি চিহ্নিত করা হয় ড্রাইভিং স্কুলটির জন্য।

বৈঠকটি অনুষ্ঠিত হয় অধ্যাপক ইউনূসের গত মে মাসের জাপান সফরের ধারাবাহিকতায়, যেখানে জাপানি উদ্যোক্তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।