• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক সাকিব

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ১৮:৫০ অপরাহ্ণ
টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক সাকিব
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত ১৩ মাস ধরে দূরে আছেন সাকিব আল হাসান। তাতেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিবের ব্যস্ততা একটুও কমেনি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো এই তারকা অলরাউন্ডার এবার পেলেন নতুন দায়িত্ব। আসন্ন আবুধাবি টি-টেন লিগে নবাগত দল ‘রয়্যাল চ্যাম্পস’-এর অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাকিবের।

শনিবার রয়্যাল চ্যাম্পস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের এক ভিডিওবার্তায় সাকিবকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়। ফ্র্যাঞ্চাইজিটি লেখে, ‘অপেক্ষার অবসান। অবশেষে রাজাকে খুঁজে পাওয়া গেল। সাকিব আল হাসান রয়্যালসকে নেতৃত্ব দেবেন। সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা ও এখন রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক।’
সাকিব এর আগে ২০২৪ সালে বাংলা টাইগার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন।