• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে ২২ বিচারক নিয়োগ, বাদ পড়লেন দেবাশীষ রায় চৌধুরী

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ২১:৪২ অপরাহ্ণ
হাইকোর্টে ২২ বিচারক নিয়োগ, বাদ পড়লেন দেবাশীষ রায় চৌধুরী
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ২২ জন অতিরিক্ত বিচারককে একই বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগ পাওয়া ২২ জন বিচারক হলেন: ১. বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, ৩. বিচারপতি মো. মনসুর আলম, ৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, ৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, ৬. বিচারপতি মো. যাবিদ হোসেন, ৭. বিচারপতি মুবিনা আসাফ, ৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, ৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, ১০. বিচারপতি মো. আবদুল মান্নান, ১১. বিচারপতি তামান্না রহমান খালিদী, ১২. বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, ১৩. বিচারপতি মো. হামিদুর রহমান, ১৪. বিচারপতি নাসরিন আক্তার, ১৫. বিচারপতি সাথীকা হোসেন, ১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ১৭. বিচারপতি মো. তৌফিক ইনাম, ১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, ১৯. বিচারপতি শেখ তাহসিন আলী, ২০. বিচারপতি ফয়েজ আহমেদ, ২১. বিচারপতি মো. সগীর হোসেন ও ২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।