অনলাইন ডেক্স,
ধর্ম নিয়ে দেশে বিভাজনের সুযোগ নেই; ধর্মের দোহাই দিয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর বারিধারা মাদানি এভিনিউতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কিছু কিছু রাজনৈতিক দল ধর্ম বিভাজন করে সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কেউ যদি ধর্মকে সামনে এনে বিশৃঙ্খলা করতে চায় তাহলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে।