প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

Mofossal Barta
প্রকাশিত April 20, 2026, 07:53 AM
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।

এরই মধ্যে সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তার বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। সব অনুষ্ঠান শেষ করে তিনি সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার বগুড়া সফরের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে- বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।