• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনের জন্য প্রস্তাব পেয়েছিলাম, ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ০০:২৬ পূর্বাহ্ণ
সংরক্ষিত আসনের জন্য প্রস্তাব পেয়েছিলাম, ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছিলেন এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. তাসনিম জারা। তবে তিনি কৃতজ্ঞতার সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তাসনিম জারা।

তাসনিম জারা লিখেছেন, আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে, সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না।