অনলাইন ডেক্স,
শরীয়তপুরের ভেদরগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত আকস্মিক অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি বেসরকারি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত বেসরকারি ক্লিনিকগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র যাচাই করে মডার্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক-এ অনুমোদনসংক্রান্ত কাগজপত্রের ঘাটতি পাওয়া যায়।
এ ছাড়া ক্লিনিক দুটিতে নরমাল ডেলিভারি সেবার ব্যবস্থা না থাকায় মডার্ন ক্লিনিক সিলগালা এবং পপুলার ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।