অনলাইন ডেক্স,
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পরিদর্শন করেছেন সাজিও গোর। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসাসেবার মান, রোগীদের সার্বিক অবস্থা, ওষুধ সরবরাহ, জনবল এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে সাজিও গোর হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসকদের কাছ থেকে বর্তমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। তিনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
চিকিৎসকরাও হাসপাতালের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।