• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিড ইমন ও তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
ডেভিড ইমন ও তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ তার চার সহযোগীকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি পৃথক মামলায় ৫দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
‎রবিবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক মোতাসিম বিল্লাহর আদালতে পুলিশ হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই মামলায় ৫ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।