• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখে ব্যান্ডেজ লাগিয়ে অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ১৯:৩৯ অপরাহ্ণ
চোখে ব্যান্ডেজ লাগিয়ে অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎চোখ হারানো আলিফের প্রতি সহানুভূতি জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

‎সোমবার (৩ আগস্ট) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এভাবে বক্তব্য দেন।

‎এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের চেয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই চেয়ার জনগণ কেড়ে নেবে।

‎তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাইয়ের শহীদ ও আহতদের নিয়ে আদালতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।