• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক-মোটর বাইক সংঘর্ষে আতিকুর রহমান নিহত

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
ট্রাক-মোটর বাইক সংঘর্ষে আতিকুর রহমান নিহত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

কক্সবাজারের মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন খুনিয়া পালং ইউনিয়ন পালং কনভেনশন হলের সামনে ৩রা আগষ্ট আনুমানিক ৭,৪৬ মিনিটের সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান (২৪) নিহত হয়েছেন।
‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পালং কনভেনশন হলের সামনের প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আতিকুর রহমান। নিহত আতিকুর রহমান স্থানীয় তেলখলা এলাকার মোজাফফরের ছেলে।
‎​ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎​পুলিশ ট্রাকটি আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।