অনলাইন ডেক্স,
পরিবারের অমতে বিয়ে করায় ২৪ বছর বয়সি এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, নিহত তরুণীর নাম অঙ্কিতা। প্রায় চার মাস আগে পরিবারের আপত্তি উপেক্ষা করে তিনি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর সদস্য অমিত পাচৌরির সঙ্গে আদালতের মাধ্যমে বিয়ে করেন।
বিয়ের পর অমিত কর্মস্থলে ফিরে গেলেও অঙ্কিতা বাবা-মায়ের বাড়িতেই থাকছিলেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।