• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ১৯:৩১ অপরাহ্ণ
স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। হাইকোর্ট তার জামিন মঞ্জুর করায় আপাতত কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

‎সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ২ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

‎এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।