অনলাইন ডেক্স,
বিএনপি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
তিনি বলেন, তবে সব কিছুই হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সে স্বাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে।