• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ১৬:৪০ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র

সংবাদটি শেয়ার করুন....

ডেক্স প্রতিবেদন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

রবিবার দুপুরে (১ ডিসেম্বর) কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়।

আগামীকাল সোমবার শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রতিবেদনের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরবেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্ল্যানিং কমিশনের এনইসি সম্মেলন কক্ষের একনেক রুমে সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করে শ্বেতপত্র প্রকাশ করতে অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।