বেনজীরের সাভানা ইকোপার্কে টাঙানো হলো ক্রোক বিজ্ঞপ্তি

Mofossal Barta
প্রকাশিত June 10, 2024, 19:54 PM
বেনজীরের সাভানা ইকোপার্কে টাঙানো হলো ক্রোক বিজ্ঞপ্তি
সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্কঃ
পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদে এর সাভানা পার্ক নিয়ন্ত্রণে নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১০ জুন) পার্কের প্রধান ফটকে টাঙানো হয়েছে ক্রোক বিজ্ঞপ্তি।  দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জের উপ পরিচালক মো. মশিউর রহমান পার্কের ফটকের সামনে একটি ক্রোক বিজ্ঞপ্তি টাঙিয়ে দেন। বিজ্ঞপ্তিতে সাভানা পার্কে কি কি মালামাল ক্রোক করা হয়েছে তার লিপিবদ্ধ রয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত মামলার স্পেশাল জজের আদেশে সাভানা ইকো রিসোর্টের যাবতীয় কৃষিজমি, পুকুর জলাশয়সহ যা আছে তার সব ক্রোক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমির) সহযোগীতায় আমরা এই ক্রোম আদেশটি জারি করেছি। জেলা প্রশাসক হিসেবে আমি দেখতে এসছি। যে জায়গাটায় আমি সহযোগিতা দিব সেই জায়গাটি ঘুরে দেখলাম।

কি কি সুযোগ সুবিধা আছে তার ধারণা নিলাম। এটা শুধু ক্রোক নয় এটা রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই রিসোর্টকে সচল করবো। এখানে ফলগাছ, পুকুর, কটেজ ও বিভিন্ন রাইড রয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে এইসব ব্যবহার উপযোগী করা যায় এবং মানুষ এসে এখানে চিত্তবিনোদন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
অচিরেই এই পার্কটি চালুর উদ্যোগ নেওয়া হবে।’