চিত্রশিল্পী মীর জাহিদের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ

Mofossal Barta
প্রকাশিত May 18, 2024, 21:14 PM
চিত্রশিল্পী মীর জাহিদের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ
সংবাদটি শেয়ার করুন....

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
রাশিদা খাতুনঃ

কুষ্টিয়া জিলা স্কুলের চারুকলা বিভাগের সিনিয়র শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,মুক্তিযোদ্ধার সন্তান কুষ্টিয়া জেলার সভাপতি মীর জাহিদ দীর্ঘ ৩২ বছর পর স্কুলের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করলেন।
এ উপলক্ষ্যে, কুষ্টিয়া জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃএনামুল কবির স্কুল প্রাঙ্গণে ১৮ মে ২০২৪ সকাল সাড়ে নটায় সম্বর্ধনার ব্যবস্থা করেন।
মানবিক চেতনা মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রতিক চেতনায় ছাত্রদের উজ্জীবিত করার লক্ষ্যে ছাত্রদের হাতে, অবসর গ্রহণকালে- জাতীয় পতাকা তুলে দেন।
স্কুল ফটকে তার একক চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জল রং এবং প্যাস্টেল রং এ তিনি তার চিত্রকর্ম ফুটিয়ে তোলেন।
এবং বাউল সাধক লালন শাহের অনুসারী- বিভিন্ন বাউল ফকিরদের তার হাতে তোলা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন স্কুল প্রাঙ্গণে।
একক চিত্র প্রদর্শনীতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, কবি ইমাম উদ্দিন আহমেদ ইমন।
সিনিয়র শিক্ষক মীর জাহিদ আরো বলেন, তিনি তার ৩২ বছর শিক্ষকতা জীবনে বিভিন্ন ভাবে কাজ করে গেছেন চারুকলার বিকাশ ঘটানোসহ বিক্ষিপ্তভাবে। আমৃত্যু পর্যন্ত ছাত্রদের নিয়ে এভাবে কাজ করে যাবেন ব্যক্ত করেন।
কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের অনুমতিতে- তিনি প্রতিটা স্কুলে একদিন বা দুদিন করে ক্লাস নিবেন। দেশ ও জাতির জন্য নতুন ভাবে কাজ করবেন।
তার বিদায় সম্বর্ধনা উপলক্ষ্যে বিভিন্ন কবি, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় সম্ভাষণ জ্ঞাপন করেন।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবীর এ আশা ব্যক্ত করেন তাকে আগামীতে স্কুলের জন্য যেকোনো সময়ে কাছে পাবেন এবং তার অবদান দেখতে পাবেন।
তিনি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আইনুল ইসলামের সন্তান, তিনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চারু শিল্পী, আলোক চিত্রী বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জড়িত ছিলেন।

তার অবসর গ্রহণে ছাত্র,শিক্ষক, অভিভাবকবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।