• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ মারা গেছেন। আজ বুধবার দুপুরে পরিচালক সমিতির উপ-মহাসচির অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ দুপুর ১২টায় উত্তরায় নিজবাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।’

১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের।

এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা। খ্যাতিমান পরিচালক মুস্তাফিজ তার নাম জাভেদ দিয়েছিলেন।