ডেক্স নিউজ,
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগে পূর্ণিমার একটি ফেসবুক পোস্ট থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ করতে দেখা যায়।
সেই পোস্টে পূর্ণিমা লেখেন, সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।
আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে।