পলাশবাড়ীতে প্রবাসী আবু জাহিদ নিউকে গণধোলাই দিয়েছে ছাত্র- জনতা

Mofossal Barta
প্রকাশিত November 5, 2024, 14:59 PM
পলাশবাড়ীতে প্রবাসী আবু জাহিদ নিউকে গণধোলাই দিয়েছে ছাত্র- জনতা
সংবাদটি শেয়ার করুন....

আঃ রাজ্জাক সরকার –
গাইবান্ধা জেলা,
গাইবান্ধার পলাশবাড়ীতে নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক আওয়ামীলীগ নেতা আবু জাহিদ নিউকে গনধোলাই দিয়েছে স্থানীয় ছাত্রজনতা।

৪ নভেম্বর সকালে পৌর শহরের মিতালী হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায় স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের মনোনয়ন চেয়ে বারংবার ব্যর্থ আবু জাহিদ নিউজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

সম্প্রতি সে দেশে এসে এলাকায় অধিপত্য বিস্তারের চেষ্টা করলে ছাত্রজনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়।এ সময় সে নিজেকে জাতীয় সংসদ নির্বাচনে কেতলী প্রতীক নিয়ে অংশ গ্রহণ করেন।