উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা, পুলিশের বাধা

Mofossal Barta
প্রকাশিত February 24, 2025, 17:43 PM
উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা, পুলিশের বাধা

উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা, পুলিশের বাধা

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে।

আজ সোমবার ‘ধর্ষণ ও নিপীড়ণের বিরুদ্ধে বাংলাদেশ’ এই ব্যানারে এক দল শিক্ষার্থী-তরুণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রার কর্মসূচি শুরু করেন।

বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা করে সচিবালয় থেকে অল্প দূরত্বে শিক্ষা ভবনের সামনে পৌঁছুলে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা।

শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সেখানেই সমাবেশ করেন।

এর আগে বিক্ষোভকারীরা সমাবেশ করেন শহীদ মিনারে।

সমাবেশ থেকে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়ণের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের সংস্কারের দাবিতে গণপদযাত্রার শান্তিপূর্ণ কর্মসূচি তারা নিয়েছিলেন। তাতে পুলিশ বাধা দিয়েছে।

এসব দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।