সৈয়দ সেলিম রেজা:
দেশ ও দশের কল্যাণে পরিশ্রম আর সেবা বিলিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাকে পাশ থেকে বিশেষ সহযোগিতা করছেন নোবেলজয়ী গ্রামীণ ব্যাংক।সহযোগিতা করছেন দেশের আঠারো কোটি ছুইছুই মানুষ।আলো
ছড়াচ্ছেন গ্রামীণ ব্যাংক এর কোটির উর্ধে সদস্যরাও। তবে সব আলোর সেরা আলোতে পরিচিত হচ্ছেন গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের চাপাইনবাগঞ্জ এরিয়া। যেখানে বিশেষভাবে আলো ছড়াচ্ছেন গ্রামীণ ব্যাংক এর আস্থার আস্থাভাজন এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার। তার কথা ও ভাষার প্রাচুর্যে
মুগ্ধ হচ্ছেন চাপাইনবাবগঞ্জ এরিয়ার চল্লিশহাজার ছুইছুই সদস্য ও এরিয়ার সকল সহকর্মী। এরিয়ার সকল সহকর্মীরা বীরত্বের পরিচয় দিচ্ছেন প্রতিটি কর্মসূচীতেই। যার নির্মল ফল পাচ্ছেন প্রতিটি সদস্যর পরিবার। নতুন নতুন রেকর্ড সৃষ্টি এখন চাপাইনবাবগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজারের আন্তরিক সাধনাও বটে। যার সর্বোত্তম প্রমাণ বিশেষ কর্মসূচী বাস্তবায়নে চারাগাছ রোপণ ও বিতরণের নতুন রেকর্ড। মোঃ আব্দুল ওয়াদুদ সরকার চার জুলাই দুইহাজার চব্বিশ অসম্ভবকে সম্ভব করেছে চাপাই ভূমিতে। চল্লিশ হাজারের অধিক চারারোপণ ও বিতরণ হয়েছে তার প্রেমময় নেতৃত্বে।এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ছয়টি আর প্রগ্রাম অফিসার শুকান্ত বিশ্বাস ছয়টি শাখায় নিজেরা উপস্থিত থেকে চারাগাছ বিতরণ ও রোপণ কর্মসূচী পালন করেন। বাসুদেবপুর গোদাগাড়ী শাখায় লক্ষ্য
করা যায় যার বাস্তব চিত্র। এই বিশেষ দিনে বাসুদেবপুর গোদাগাড়ী শাখাতেই চার হাজারের অধিক চারাগাছ রোপণ ও বিতরণ প্রতীয়মান হয়। এসময় সোনালী এরিয়া ম্যানেজার এর সাথে উপস্থিত ছিলেন শাখাটির শাখা ব্যবস্থাপক খন্দকার আব্দুর রহিম,চাপাইনবাবগঞ্জ এরিয়া কর্মচারি সমিতির সভাপতি মোঃ নাহিদ কবির নাহিদ,শাখাটির সকল সদস্য -সকল কর্মকর্তা- সকল কর্মচারী ও মফস্বল বার্তা পত্রিকা রাজশাহীর বিশেষ প্রতিনিধি কবি মুকুল হোসেন।উল্লেখ্য গ্রামীণ ব্যাংক প্রধান
কার্যালয় ত্রিশকোটি বৃক্ষরোপণের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংকটির কালজয়ী ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ
এর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন প্রতিটি যোন।শতভাগ বাস্তবায়নের সফলতা এখন হাতের মুঠোয় রাজশাহী যোনের।গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের কর্মউৎসাহী যোনাল ম্যানেজার আ.ক.ম শামসুদ্দোহা ও যোনাল অডিট অফিসার মোঃ মনিরুজ্জামান বিক্ষরোপণের শতভাগ আলো ছড়াতে মাঠে নেমেছেন প্রতিটি এরিয়া সীমান্তে।