অনলাইন ডেক্স,
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) ‘পাওনিয়ার বেজে’ গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কম্পিউটার, এসি, ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ফলে পাওনিয়ার বেজসহ পার্শ্ববর্তী দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ ও অভ্যন্তরীণ ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও মঙ্গলবার রাত পর্যন্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় ইন্টারনেট ও কম্পিউটার কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রকল্প কর্তৃপক্ষ তৎপর রয়েছে।