আশার সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা ‎জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান

Mofossal Barta
প্রকাশিত November 10, 2026, 17:26 PM
আশার  সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা  ‎জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। টেকসই সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ (ASA)-এর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল-০২ ব্রাঞ্চের বিশেষ সদস্য মোঃ শরিফ উদ্দিনকে চিকিৎসার জন্য সংস্থার পক্ষ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
‎
‎ সম্প্রতি আশার বিশেষ সদস্য শরিফ উদ্দিনের বাম পায়ে স্টকজনিত কারণে অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম পা কেটে ফেলতে হয়। এই দুঃসময়ে তার পাশে দাঁড়াতে আশা এই চিকিৎসা সহায়তা প্রদান করেছেন।
‎
‎১০ নভেম্বর-২০২৬ মঙ্গলবার আশা রানীশংকৈল ০২ ব্রাঞ্চ অফিসে আশা-ঠাকুরগাঁও (রানীশংকৈল) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী সদস্যের হাতে এই সহায়তার চেক তুলে দেন।
‎
‎চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মনিটরিং অফিসার আনোয়ার সাফী, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন, আরএম মোঃ হারুনুর রশিদ এবং রানীশংকৈল-০২ ব্রাঞ্চের বিএম সুনন্দা সাহা।
‎
‎ এছাড়াও চেক প্রদান কালে রানীশংকৈল-০১ ও রানীশংকৈল-০২ ব্রাঞ্চের সিনিয়র এবিএমসহ সংস্থার অন্যান্য স্থানীয় কর্মকর্তাসহ আশার ঊর্ধ্বতন কর্মকর্তাগ উপস্থিত ছিলেন।