শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

Mofossal Barta
প্রকাশিত November 12, 2026, 11:04 AM
শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
সংবাদটি শেয়ার করুন....

‎কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। মানচিত্রদেখুন
‎
‎এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কারখানার মালিকরা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
‎
‎চলমান শ্রম অসন্তোষ ও শিল্পকারখানার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদ নষ্টের ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থানে যেতে পারে। এমন পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের পাশাপাশি মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।
‎
‎বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী,
‎কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে পারবেন। এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাবেন না।