আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
দীর্ঘ ৯ দিন পর রবিবার ১৪ জুলাই বিকেলে খুলে দেওয়া হলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঙ্গালা মুক্তা সংঘের তালা । উল্লেখ্য গত ৫ জুলাই ক্লাবের নির্বাচনকে ঘিরে ক্লাবে তালা বন্ধের নির্দেশিকা দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে কারণ হিসেবে জানা যায় নির্বাচনে সামিউল ইসলাম আলম ও মিজানুর রহমান লেবু সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সামিউল ইসলাম আলম হেরে যায়। এ সময় তার কর্মী সমর্থকরা ক্লাব ঘর ভাঙচুর করে অনধিকার চর্চায় ক্লাবে প্রবেশ করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্লাব ঘর তালা বন্ধ করে রাখে। প্রায় ৯ দিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে বাঙ্গালা মুক্তা সংঘের আহবায়ক কমিটির প্রধান আব্দুস সামাদ মেম্বারের নিকট চাবি হস্তান্তর করেন ঘিওর থানা পুলিশ।
রবিবার ১৪ জুলাই বিকেলে বাঙ্গালা মুক্তা সংঘের আহ্বায়ক কমিটি নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান লেবুর হাতে ক্লাবের তালা খুলে দিয়ে চাবি হস্তান্তর করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউল প্রধান ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন, সানে আলম, মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘিওর থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, ক্লাবের তলা খুলে দেওয়া হলেও পুলিশের নজরদারিতে থাকবে বাঙ্গালা মুক্তা সংঘ ক্লাব ।