আখাউড়ায় সমাজসেবক বিল্লাল খন্দকারের পক্ষথেকে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

Mofossal Barta
প্রকাশিত August 28, 2024, 16:21 PM
আখাউড়ায় সমাজসেবক বিল্লাল খন্দকারের পক্ষথেকে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী, জেলা বিএনপি নেতা, আলহাজ্ব মোঃ বিল্লাল খন্দকার। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১ম দিনে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আইড়ল, ইটনা, লক্ষিপুর, বড় লৌহঘর এবং মোগড়া ইউনিয়নের টানপাড়া, কুসুমবাড়ী, ধাতুরপহেলা, তুলাবাড়ি, নোনাসার গ্রাম সহ অন্যান্য গ্রাম সমুহে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ খবর নেন তিনি। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিকট আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ বিল্লাল খন্দকার আখাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ পরিবারকে নগদ ১০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করবেন। ১ম দিন তিনি প্রায় ২৫০টি পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করেন। আর্থিক সহায়তা প্রদান কালে তার গ্রামের গণ্যমান্য লোকজন ও স্থানীয় শুভানুকারক্ষীরা তার সাথে ছিলেন। এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহমান হাওড়া নদী আমাদের জন্য যেমন আশীর্বাদ কোন কোন সময় এটি অভিশাপে রূপান্তরিত হয়। এই হাওড়া নদী ১৯৯৬সালে কর্নেল বাজারের পূর্ব দিকে ভেঙ্গে যাওয়ার কারণে তৎসময়ে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেই সময়কার পানি সম্পদ মন্ত্রী এলাকা পরিদর্শন করে বলেছিলেন ভেঙ্গে যাওয়া বাধটি সংস্কার করতে প্রায় ৬মাস সময় লাগতে পারে। এমত অবস্থায় এলাকাবাসীর পরামর্শে সে সময় সম্পূর্ণ নিজের অর্থায়নে ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কার করে দেয়।

হাওড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদীটি ড্রেজিং এর মাধ্যমে সংস্কার করে এবং উভয় পাড়ের রাস্তা মজবুত করে গড়ে তুলতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বন্যা আক্রান্ত পরিবার গুলোকে পুনর্বাসন করতে তার সহযোগিতা চলমান থাকবে বলেও তিনি জানান।