• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ণ
সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন, কারও কাছ থেকে জোর করে কিছু নেবেন- এটা যেন না হয়। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, সীমালংঘনও পছন্দ করেন না। আমরা যেন সবাই মানুষের কাজের জন্য এগিয়ে যাই, আমরা যেন বিনয়ী হই। মানুষের বিপদে সাহায্য করি।

‎রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আলোচোনা সভায় তিনি এসব কথা বলেন।

‎মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে। এই যে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা এটা বোধ হয় ঠিক না। এতে করে মানুষ বিভ্রান্ত হয়। ধর্মে একটা খুব সেনসিটিভ জিনিস মানুষের। বুকের কাছের জিনিস। ওটার নাম বললে আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু সবসময় কি ঠিক কাজ করে ওই দলটা।

‎তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার রাষ্ট্র। এখানে সকলের সমান অধিকার রয়েছে। হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ। আমরা কাজ করতে চাই। আমরা মানুষের কল্যাণ করতে চাই। একদিকে অবকাঠামো করতে চাই, অন্যদিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আল্লাহ যতদিন সুস্থ রাখবেন, ততদিন আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই।