• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
‎​আজ ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মোট ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৯,২০০/- (ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা।​জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।​
‎এই সফল অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎​