• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, জুলাই আন্দোলনের নানা স্মৃতি, শহীদদের ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র, ভিডিওচিত্র এবং ডিজিটাল প্রদর্শনীর সমন্বয়ে গড়ে তোলা এই জাদুঘর ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।

‎এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পরদিন দর্শনার্থীদের জন্য বরাদ্দ প্রথম দিনের ৯০০টি টিকিট বিকেল ৪টার আগেই শেষ হয়ে যায়, যা জাদুঘরটি নিয়ে মানুষের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।

‎প্রতিদিন প্রবেশ করতে পারবেন ৯০০ দর্শনার্থী

‎জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। তিনটি নির্ধারিত সময়ে প্রতিবার ৩০০ জন করে প্রবেশ করতে পারবেন।