ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত September 23, 2026, 16:35 PM
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শামা ওবায়েদ ইসলাম বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‎শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি। তিনি আরও বলেন, মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে। তারা এ বিষয়ে খুবই আগ্রহী। ঢাকাকে এর ফোকাল পয়েন্ট করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের চেয়েও বেশি বলেও উল্লেখ করেন তিনি।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও মেটার সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।