অনলাইন ডেক্স,
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে বড় ধাক্কা খেয়েছে রিপাবলিকান পার্টি। সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রাম্পকে তুলে একটি বড় ময়লার পাত্রে ফেলে দিচ্ছেন। পাত্রটির গায়ে লেখা রয়েছে ‘বিপজ্জনক বর্জ্য’।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় ভিডিওটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। সঙ্গে যুক্ত করা হয়েছে একটি হাসিমুখের ইমোজি।
কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ইরানি দূতাবাসের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য স্টেটসম্যান ও ইন্ডিয়া টুডে।