এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

Mofossal Barta
প্রকাশিত November 11, 2026, 10:58 AM
এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যায় তুর্কিয়ের অ্যান্টালিয়া নগরীতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‎
‎
‎বৈঠককে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্যহীন পরিবেশ) লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
‎
‎ রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেক রহমান- এরদোয়ান আলোচনা
‎জানা যায়, অ্যান্টালিয়ায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে আয়োজিত এই বৈঠকে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন দেশের পারস্পরিক অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে আলোকপাত করা হয়েছে।
‎
‎আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সমন্বয়ের ওপর জোর দেন তারা।
‎
‎উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।