সঞ্জয় দেবনাথ উপজেলা প্রতিনিধি ঃ-
পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ । ১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়ন পোনাহুরা গ্রাম থেকে এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায় স্হানীয়রা ।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায় এ সময় কিছু দুর থেকে বিচ্ছিন্ন দুটি পাঁ উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া হাত-পা কার, কীভাবে কোন ব্যাক্তির এবং কি ভাবে এলাকায় এলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়।
এ বিষয় প্রতিবেদক কে
বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানায়, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । তবে বিচ্ছিন্ন হাত ও পাঁ কার কোথা থেকে এলো বা কারা জরিত এ বিষয় কিছু জানা যায় নাই।