প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
আজ ২৫/০৮/২৪ সকাল ১০:৩৫ ঘটিকার সময় রাজাপুর থানাধীন পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কের উপর মঠবাড়িয়া হতে ছেড়ে আসা ইতালি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাবার সময়
পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ছোট খালের কালভার্টের উপর উঠিয়া নিয়ন্ত্রণ হারাইয়া কালভার্টের রেলিং ঘেঁষে রাস্তার পাশে এক চাকা পরে গাড়ি বন্ধ হয়ে যায় এই অবস্থায় গাড়ির চালক সহ গাড়ির স্টাফ গাড়ি রেখে পালিয়ে যায় অতঃপর গাড়ির যাত্রীরা একে একে নেমে অন্য গাড়িতে করে যার যার গন্তব্য স্থলে চলে যায়, কোন হতাহতের খবর পাওয়া যায় নাই, রাস্তার এক পাশ বন্ধ এবং একপাশ হতে ধীর গতিতে গাড়ি পার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে