বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশ”

Mofossal Barta
প্রকাশিত April 23, 2025, 23:21 PM
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশ”

বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশ

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি:  বরিশাল নগরীতে ২৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় নগরীর লঞ্চঘাটের এক নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মোঃ এস এম ফারুক কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন জাফরগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবদুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭টায় পুলিশ বরিশাল লঞ্চঘাটের এক নম্বর গেটসংলগ্ন এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ মহসিন সবুজ ও এএসআই মোঃ কবির হোসেনের সমন্বয়ে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ এস এম ফারুককে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত এস এম ফারুকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।