আখাউড়ায় চার বছর আগে কম্বল ‘ছিনতাই’ মামলায় সাবেক মেয়রসহ আসামী ২৫

Mofossal Barta
প্রকাশিত October 21, 2024, 19:30 PM
আখাউড়ায় চার বছর আগে কম্বল ‘ছিনতাই’ মামলায় সাবেক মেয়রসহ আসামী ২৫
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার বছর আগে কম্বল বিতরণ করতে এসে বাধার শিকার ও কম্বল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছাত্র অধিকার পরিষদ নামে একটি সংগঠনের পক্ষে আব্দুল্লাহ আল মাহমুদ নামে একজন বাদী হয়ে রবিবার রাতে এ মামলা দায়ের করেন।
মামলায় আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ ২৫ জনকে আসামী করা হয়েছে। যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রবিবার রাতেই জালাল সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাসিম দায়ের হওয়া অভিযোগের বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষে রেলওয়ে স্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে আসে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে বাধা দেন ও কম্বল ছিনিয়ে নেন।