৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

Mofossal Barta
প্রকাশিত October 28, 2024, 16:18 PM
৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক
সংবাদটি শেয়ার করুন....

কক্সবাজারের টেকনাফে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ওমর ফারুক নামের এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন তথ্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস তল্লাশি করা হয়। এসময় সন্দেহভাজন এক কিশোরকে তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তখন ওই কিশোরকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।