• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ভোলার বোরহানউদ্দিনে টিফিনের সময়ে বাড়িতে খেতে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টার পর এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। এর আগে, গত ২৬ জুলাই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, গত ২৬ জুলাই দুপুরে স্কুলের টিফিন বিরতির সময় বাড়ি ফেরার পথে জিহাদ নামের এক কিশোর ওই শিক্ষার্থীকে কৌশলে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই রাহাদ, রহিম, জিসান ও ঈমন অবস্থান করছিল।

‎অভিযোগ অনুযায়ী, এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে রাহাদ তার মুখ চেপে ধরে প্রথমে ধর্ষণ করে। এ সময় জিসান মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। পরে জিহাদ, রহিম, জিসান ও ঈমন পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।