• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে হঠাৎ তরুণী নিয়ে গ্রামবাসীর হাতে ধরা রিপন মিয়া

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
রাতে হঠাৎ তরুণী নিয়ে গ্রামবাসীর হাতে ধরা রিপন মিয়া
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎‘হা হা হা এটাই বাস্তব’ কিংবা ‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত’ সংলাপের মাধ্যমে রাতারাতি আলোড়ন সৃষ্টি করা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে পরকীয়ার অভিযোগে আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে সালিশে নেওয়া হয়। উপজেলার ৮ নং দক্ষিণ বিশিউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাকে নিয়ে সালিশি বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার দাবি তোলে উপস্থিত লোকজন।

‎তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‎উল্লেখ্য, রিপন মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।