• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক, এপিবিএনের অভিযান

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ণ
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক, এপিবিএনের অভিযান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
‎সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২-এর সি/৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
‎এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানে ক্যাম্পের মহিলা মাঝির সহযোগিতায় নিজ বসতঘর থেকে ঝিনুক আরা (৩০) নামে ওই নারীকে আটক করা হয়।
‎গ্রেপ্তার ঝিনুক আরা ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বাসিন্দা। তিনি ২০১৮ সালে টেকনাফ মডেল থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎এপিবিএন জানায়, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নিরাপত্তা স্কটের মাধ্যমে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।