• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২০ কোটি টাকা খরচে কুকুর হলেন জাপানি যুবক

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ণ
২২০ কোটি টাকা খরচে কুকুর হলেন জাপানি যুবক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি বেশ আলোড়ন তুলেছে—জাপানের ২৬ বছর বয়সী এক যুবক নাকি নিজেকে কুকুরের মতো দেখতে করতে একাধিক অস্ত্রোপচার করিয়েছেন। এমনকি মানুষের অবয়ব থেকে কুকুরে রূপান্তরিত হতে তাঁর খরচ হয়েছে প্রায় ২২০ কোটি টাকা—এমন কথাও ছড়িয়ে পড়ে অনলাইনে।

‎তবে বাস্তবে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন। অস্ত্রোপচার করে কুকুরে রূপান্তর নয়, বিশেষভাবে তৈরি একটি কস্টিউম পরে কুকুরের মতো সেজেছিলেন টোকো নামের ওই জাপানি যুবক।

‎ছোটবেলা থেকেই বর্ডার কলি প্রজাতির কুকুরের প্রতি টোকোর বিশেষ আকর্ষণ ছিল। একসময় তাঁর ইচ্ছা হয়, নিজেকে ওই প্রজাতির কুকুরের মতো করে তোলার। সেই স্বপ্ন পূরণ করতে তিনি যোগাযোগ করেন জাপানের কস্টিউম নির্মাতা প্রতিষ্ঠান জেপেটের সঙ্গে।

‎সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য বাস্তবসম্মত পোশাক ও কস্টিউম তৈরিতে বিশেষায়িত প্রতিষ্ঠানটি টোকোর জন্য তৈরি করে একটি অত্যন্ত বাস্তবসম্মত কুকুরের কস্টিউম। এটি এমনভাবে তৈরি করা হয়, যাতে দূর থেকে দেখলে সত্যিকারের বর্ডার কলি বলে মনে হতে পারে।