• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প প্রাণহানি ২৫০ ছাড়িয়েছে নিখোঁজ প্রায় ৩ হাজার

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প প্রাণহানি ২৫০ ছাড়িয়েছে নিখোঁজ প্রায় ৩ হাজার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫০ ছাড়িয়েছে। আহত ৬০০ জনেরও বেশি। নিখোঁজের সংখ্যা তিন হাজারের কাছাকাছি। এমন পরিস্থিতিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়ার সরকার।
‎কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো চোকো প্রদেশের ১০৩ কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ার শত শত মাইল বিস্তৃত এলাকা জুড়ে এটি অনুভূত হয়। হতাহতের বেশিরভাগই কফি উৎপাদনকারী অঞ্চলের পেরেইরা শহরের।


‎ভ্যালে দেল কাউকা অঞ্চলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে এক হাজার ৬০০’র বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ধসে পড়েছে কমপক্ষে ১৬৫টি ভবন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে স্বেচ্ছাসেবক আর উদ্ধারকর্মীরা। উদ্ধার তৎপরতা গতিশীল করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে দেশটির বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করেছে সরকার।