পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এবাদুর রহমান

Mofossal Barta
প্রকাশিত November 10, 2026, 17:19 PM
পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এবাদুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ:
‎
‎স্থানীয় সরকার ব্যবস্থার মূল ভিত্তি ইউনিয়ন পরিষদ। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। আসন্ন ৪ নং পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে জোরালো আলোচনায়ে রয়েছেন এলাকার পরিচিত মুখ এবাদুর রহমান । এলাকার সাধারণ মানুষ ও সুধীমহলের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক নানা উদ্যোগের সাথে যুক্ত থেকে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি পূর্বপাগলা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও পূর্বপাগলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও সভাপতি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পূর্বপাগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক।
‎
‎তিনি এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে চান।​উন্নয়নের রূপরেখা ও নির্বাচনী প্রতিশ্রুতি এবাদুর রহমান জানান, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে তাঁর পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে ​অবকাঠামো উন্নয়ন: গ্রামীণ কাঁচা রাস্তাঘাট পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভাঙা কালভার্ট সংস্কার। ​সেবা সহজীকরণ: জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান এবং ভিজিডি-ভিজিএফসহ সকল সরকারি সহায়তা প্রকৃত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া। ​মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সামাজিক অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধি। ​শিক্ষা ও স্বাস্থ্যসেবা: স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে সহযোগিতা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। ​জনসেবায় নিবেদিত প্রাণ
‎স্থানীয় বাসিন্দাদের মতে,এবাদুর রহমান এলাকার বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক সংকটেও তিনি নিজ উদ্যোগে দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন।
‎
‎​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এবাদুর রহমান বলেন,স্থানীয় এমপি’র আস্থায় ও সমর্থনে, এবং স্থানীয় জনগণের মতামত নিয়ে আমি নির্বাচন করতে চাই এবং ইউনিয়নবাসীর সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে পারলে
‎পূর্বপাগলা ইউনিয়নকে একটি আধুনিক, মডেল এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ইউনিয়নবাসীর প্রতিটি নাগরিক অধিকার ও সেবা শতভাগ নিশ্চিত করাই আমার একমাত্র ব্রত।